ভারতে কবে–কোথায় খেলা, কোন মাঠে ১০০ শতাংশ জয় বাংলাদেশের



বাংলাদেশ দল প্রথমবার ভারতে টেস্ট খেলতে গিয়েছিল ২০১৭ সালে, টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পরে। ভারতে প্রথম টেস্ট খেলতে প্রায় দেড় যুগ লাগলেও সর্বশেষ আট বছরের মধ্যে তৃতীয়বারের মতো ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ।

প্রথম সফরে ছিল একটিই টেস্ট, হায়দরাবাদে সেই টেস্টে ২০৮ রানের বড় ব্যবধানেই হেরেছিল মুশফিকুর রহিমের দল। ২০১৯ সালে প্রথম পূর্ণাঙ্গ সফরে ২টি টেস্ট ও ৩টি টি–টোয়েন্টি। একটি টি–টোয়েন্টি জিতলেও ইন্দোর ও কলকাতায় দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। কলকাতার টেস্টটি শুরুর আগে রীতিমতো আলোড়ন উঠেছিল। কারণ, এটি ছিল ভারতের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট, যেটির অন্য পরিচিতি পিংক টেস্ট।

এবার নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দল এমন এক সময়ে ভারতে দুই টেস্ট খেলতে যাচ্ছে, যখন পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই টেস্ট সিরিজে ধবলধোলাই করে আসার আত্মবিশ্বাস তাদের সঙ্গী। ভারতও যে বাংলাদেশকে এবার গুরুত্বের সঙ্গে নিচ্ছে, সেটির ইঙ্গিত আছে নির্বাচকদের ঘোষিত দলে। ১৯ সেপ্টেম্বর শুরু চেন্নাই টেস্টের দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে ভারতের টেস্ট দলের সব তারকাই আছেন। ভারতের শক্তিশালী স্কোয়াড গঠনের পেছনে অবশ্য এটিই একমাত্র কারণ নয়।


রোহিত–কোহলিরা টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন ছয় মাস বিরতির পর, তার ওপর সামনেই আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে গিয়ে টেস্ট সিরিজ। ব্যস্ত মৌসুমের প্রস্তুতির অংশ হোক বা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলার ভাবনা হোক, চেন্নাই টেস্টের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের বিপক্ষে চমৎকার এক সিরিজেরই আভাস।বাংলাদেশ অবশ্য শুধুই টেস্ট খেলতে যাচ্ছে না, ২৭ সেপ্টেম্বর শুরু কানপুর টেস্টের পর তিনটি টি–টোয়েন্টিও খেলবেন নাজমুলরা। ভারত বড় দেশ, অনেক ভেন্যু। যেকোনো বিদেশি দলের সফরেই তাই এক মাঠে একটি ম্যাচই আয়োজন করা হয়। বাংলাদেশ যেহেতু খুব বেশি সফরে সেখানে যায়নি, সব ভেন্যুর সঙ্গে চেনাজানাও অত গভীর নয়। যেমন এবারের দুই টেস্ট ভেন্যু চেন্নাই ও কানপুরে বাংলাদেশ আগে কখনো টেস্ট খেলেনি।

তারপরও চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম বাংলাদেশের খেলোয়াড়দের কাছে খুব বেশি অচেনা লাগার কথা নয়। গত নভেম্বরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেই তো এই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। একই মাঠে ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজেও কেনিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল আকরাম খানের দল। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর অবশ্য পুরোপুরিই অচেনা। বাংলাদেশ টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ভারতে ৩৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটিও কানপুরে নয়। গোয়ালিয়রের নিউ মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামেও যেমন আগে খেলেনি।
Share on Google Plus

About Online News

0 comments:

Post a Comment

আপনি কি স্ত্রীর অর্গাজম ঘটাতে পারেন? নাকি সে শুধু অভিনয় করে ?

রাতের নিস্তব্ধতা। পাশে শুয়ে থাকা মানুষটার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। শারীরিক মিলনের পর এই যে শীতল, অস্বস্তিকর নীরবতা—এটা কি শান...