সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশ প্রধান উপদেষ্টার
সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুধু সংস্কার কর্মসূচি গ্রহণই নয়, তা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার নির্দেশ (মার্চিং অর্ডার) দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি দুর্নীতির মূলোৎপাটন করতে বলেছেন।
আজ বুধবার সচিবসভার বৈঠকে এসব নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় সব সচিবের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সচিবসভা। এর আগে নিজের অধীন থাকা মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা।

0 comments:
Post a Comment